সিরাজগঞ্জে সরকারি জলাশয় নিয়ে সংঘর্ষে বিএনপির দুই কর্মী নিহত
সিরাজগঞ্জের রায়গঞ্জে সরকারি জলাশয় ইজারাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বিএনপির দুই কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (২ মার্চ) সকাল আনুমানিক সাড়ে ৭টা থেকে ৮টার দিকে উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন; আব্দুস সালাম (৫৫), তিনি ওই এলাকার ময়দান আলীর ছেলে এবং ইসমাইল হোসেন (৮০), তিনি একই ইউনিয়নের জামতৈল এলাকার মৃত মনছের আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালপাড়া এলাকায় একটি সরকারি জলাশয় ইজারাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতা সিদ্দিক ও অপর পক্ষের আসমত আলী গংদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে সোমবার সকালে পুকুরে জাল টান দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ১০ জন আহত হন। গুরুতর আহতদের মধ্যে স্থানীয় বিএনপি নেতা সিদ্দিকসহ অন্তত ১০ জনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। অপর একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) রেফার করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় প্রতিপক্ষ আসমত আলী গংদের কারও বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে মাধাইনগর ইউনিয় বিএনপি’র সাবেক সভাপতি মো. রমজান আলী বলেন, নিহত দই ব্যক্তি বিএনপি’র সমর্থক ছিলেন।
এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি গোলাম কিবরিয়া জানায়, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনা¯’লে গিয়ে পরি¯ি’তি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে।




Comments