Image description

নেত্রকোনার বারহাট্টায় অবৈধভাবে নদী থেকে মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে উপজেলার আসমা ইউনিয়নের কৈলাটি এলাকার কংস নদীর তীরে অভিযান পরিচালনা করেন বারহাট্টা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাজেদুল ইসলাম।

এসময় এক্সেভেটর বেকো মেশিন দিয়ে নদীর পাশ থেকে অবৈধভাবে মাটি কাটার সময় আসমা গ্রামের বাসিন্দা ও স্থানীয় বিএনপি নেতা ইউসুফ খান (মেম্বার) কে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) সাজেদুল ইসলাম জানান, ছোট কৈলাটি মৌজার গাংপাড়া এলাকায় নদীর পাশ থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০২৩ এর ১৫(১) ধারা অনুযায়ী একটি মামলায় এই অর্থদণ্ড আদায় করা হয়েছে।

তিনি আরও জানান, নদী ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।