নেত্রকোণার মোহনগঞ্জে প্রতিবেশীর ঘরের বিছানায় গলাকাটা অবস্থায় তিন বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্বার হয়েছে। আজ সোমবার বিকাল পৌনে ৩টার দিকে উপজেলার বরান্তর গ্রামে এ ঘটনা ঘটে।
ওই শিশুর নাম অংকিত বর্মণ অংকন। সে ওই এলাকার বরান্তর গ্রামের সাগর বর্মনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন।
শিশুটির পরিবারের বরাতে ওসি জানান, সাগর বর্মন পরিবারসহ ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। শিশুটির দাদি বিশু রানি বর্মনও ঢাকায় ছেলে সাগর বর্মনের সাথে বাসায় থাকেন। সেখানে তিনি নাতিকে দেখাশোনা করেন। গত মঙ্গলবার দুপুরে দাদির সঙ্গে অংকিত বর্মণ অংকন গ্রামের বাড়ি বরান্তর গ্রামে যান। আজ দুপুরে বাড়ির উঠানে খেলা করছিল অংকন। এসময় পরিবারের লোকজন কাজের জন্য বাড়ির বাইরে ছিলেন। এদিকে দাদিও পাশের বাড়িতে ছিলেন।
ওসি আরও জানান, কিছু সময় পর বাড়ি ফিরে অংকনকে না পেয়ে খুঁজতে থাকেন তার দাদি। একপর্যায়ে প্রতিবেশী ও ওই শিশুর বাবার মামাতো ভাই সুকুমার বর্মনের বাড়ির একটি ঘরের ভেতর বিছানায় গালাকাটা অবস্থায় অংকনকে দেখতে পেয়ে চিৎকার করতে থাকেন দাদি। স্থানীয় দ্রুত উদ্ধার করে অংকনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক অংকনকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোট তৈরি করে। ঘটনাস্থল পরিদর্শনসহ তদন্ত শুরু করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্যে নেত্রকোণা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যায় জড়িতদের ধরতে পুলিশ তৎপরতা চালাচ্ছে।




Comments