Image description

অনলাইনের একটি অ্যাপের মাধ্যমে এক সমকামী ব্যক্তিকে হলের নিজ রুমে ডেকে এনেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলের ২২-২৩ সেশনের উর্দু বিভাগের একজন শিক্ষার্থী। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন মাস্টারদা সূর্যসেন হল সংসদের পাঠকক্ষ সম্পাদক মোহাম্মাদ ইমরান।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলে এ ঘটনা ঘটে।

ঘটনার বর্ণনায় মাস্টারদা সূর্যসেন হল সংসদের পাঠকক্ষ সম্পাদক মোহাম্মাদ ইমরান বলেন,‘‘আজকে সকালের দিকে আমাদের হলের একটি রুমের সামনে একজন বহিরাগতকে পাওয়া যায়। তার অন্য একটি রুমে যাওয়ার কথা থাকলেও ভুলক্রমে তিনি আরেকটি রুমের সামনে চলে যান। ওই রুমের যে আবাসিক শিক্ষার্থী আছেন তারা তাকে জিজ্ঞাসা করে আমাদের হলের অভিযুক্ত শিক্ষার্থীকে শনাক্ত করেন। পরবর্তীতে তাদের দুইজনের মোবাইলে সমকামীদের যোগাযোগ করার একটি অনলাইন অ্যাপ পাওয়া যায় ও সেখানে তাদের যোগাযোগের বিষয়টি বেরিয়ে আসে।’’

তিনি আরও বলেন, ‘‘এই ঘটনা তৎক্ষণিক আমরা হল প্রশাসনকে জানাই। এবং হলের প্রাধ্যক্ষ ও হাউজ টিউটর রা এসে প্রাধ্যক্ষের রুমে তাদেরকে নিয়ে যায় এবং সেখানেই তারা দুইজনেই স্বীকারোক্তিমূলক মুচলেকা দেয়। এবং তাদের স্বীকারোক্তির ভিত্তিতে আমাদের হলের ২২-২৩ সেশনের অভিযুক্ত শিক্ষার্থীর সিট বাতিল করা হয়েছে ও প্রক্টরিয়াল টিমের সাহায্য শাহাবাগ থানায় আইনের ধারা অনুযায়ী হল প্রশাসনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে একটি মামলা দেয়া হয়।’’

ঘটনার স্বীকারোক্তিতে অভিযুক্ত শিক্ষার্থী জানান তিনি অনেকদিন ধরে সমকামীতার সঙ্গে জড়িত। এবং হলের আরও দুইজন শিক্ষার্থী ও এই একই বিষয়ের সঙ্গে জড়িত বলেও দাবি করেন তিনি।

এ ঘটনার বিষয়ে মাস্টারদা সূর্যসেন হলের প্রাধ্যক্ষ ড. মো. রফিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি এ বিষয়ে এখনই কোনো রকম মন্তব্য করবেন না বলে জানিয়েছেন।

মানবকণ্ঠ/এমআর