রাজধানীর কাটাবনে বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার রাত ৯টা ২৩ মিনিটে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে শেলটেক সিয়েরা কম্পিউটার সিটি মার্কেটের ভবনটিতে রাত ৮টার দিকে আগুন লাগে। নয়তলা ভবনটির পাঁচতলা পর্যন্ত বাণিজ্যিক। তার উপরের চারতলা আবাসিক। আবাসিক ভবনের বাসিন্দারা অনেকে নিজেদের মতো নেমে এসেছে। কাউকে ফায়ার সার্ভিসের কর্মীরা নামতে সহায়তা করেছে। এর মধ্যে ভবনের সাত তলা থেকে সাত আট জনের মতো বাসিন্দাকে নামিয়ে আনে ফায়ার সার্ভিস। ভবনটির পাঁচ তলায় দুটি দোকানে আগুন বেশি লেগেছে। সেগুলো কম্পিউটার এক্সেসরিজের দোকান। দোকানের মালিকের নাম সুব্রত। দোকান দুটির নাম এখনো জানা যায়নি।
অগ্নিকাণ্ডের পর ৬ জন বাসিন্দাকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে। এই ঘটনায় একজন ফায়ারফাইটার আহত হয়েছে। তাকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সংবাদ ব্রিফিংয়ে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, ভবনের কয় তলা বাণিজ্যিক বা কতটা আবাসিকের অনুমোদন আছে সেটি এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায় নাই। দুটি দোকানে আগুন লেগেছে। এছাড়া আশেপাশে ব্যাপক দোয়া দেখা গেছে। ভবনের ভিতরে আগুন নির্বাপনের যন্ত্র ইস্টিংগুইশার পাওয়া গেছে। পর্যাপ্ত এক্সিট ছিল কিনা সেগুলো খতিয়ে দেখা হচ্ছে।

