Image description

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দিনসহ পাঁচজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। 

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে তাদের ধানমন্ডি থানায় নিয়ে যাওয়া হয়।

প্রাথমিকভাবে অধ্যাপক জামাল উদ্দিনের সঙ্গে থাকা বাকি চারজনের নাম-পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গেলে পুলিশ তাদের বাধা দেয় এবং একপর্যায়ে গাড়িতে তুলে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে বিস্তারিত জানতে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

তবে রমনা বিভাগের ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাদের থানায় নিয়ে আসা হয়েছে। তবে তিনি দাবি করেন, তাদের ‘আটক’ করা হয়নি। এ বিষয়ে বর্তমানে এর বেশি কোনো বক্তব্য দিতে তিনি রাজি হননি।

মানবকণ্ঠ/ডিআর