কক্সবাজারের টেকনাফে বিএনপির অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে অফিসের গুরুত্বপূর্ণ কাগজ ও আসবাবপ পুড়ে গেছে বলে দাবি করেছেন বিএনপি নেতাকর্মীরা।
শনিবার (৪ এপ্রিল) দিবাগত রাতে টেকনাফ পৌর শাখা বিএনপির ৭ নম্বর ওয়ার্ড অফিসে এ ঘটনা ঘটে।
বিএনপি নেতাকর্মীরা জানান, রাতের আধাঁরে তাদের অফিসে আগুন দেওয়া হয়েছে।
তারা ওই অফিসে বসে সাংগঠনিক কার্যক্রম চালাতেন। এ ঘটনায় দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
তাদের দাবি, স্বাধীনতাবিরোধী এবং ফ্যাসিস্টরা এমন ঘটনা ঘটিয়েছে।
পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, ‘রাতের আঁধারে আমাদের অফিসে আগুন দেওয়া হয়েছে। এতে অফিসের ভেতরের গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে।’
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, রাতে টেকনাফ পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির অফিসে আগুন লাগার খবর পেয়েছিলাম। সকালে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার কারণ উদঘাটনের চেষ্টা চলছে।




Comments