রাজধানীর মিরপুরে একটি বার ও পাশ্ববর্তী একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে শতাধিক নারী ও পুরুষকে আটক করেছে পুলিশ।
রোববার (৫ এপ্রিল) রাতে মিরপুর-১-এর বাগদাদ মার্কেটের একটি বারে এবং সংলগ্ন আবাসিক হোটেলে এই অভিযান পরিচালনা করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ কমিশনার এস.এ.এম. ফজল-ই-খুদা এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, দীর্ঘদিন যাবৎ ওই স্থানটিতে অসামাজিক কার্যকলাপের অভিযোগ করে আসছিল স্থানীয়রা। অভিযোগের ভিত্তিতে ডিএমপি মিরপুর বিভাগের কয়েকটি থানার পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানের পর আটক ব্যক্তিদের মিরপুর মডেল থানায় নিয়ে আসা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য তাদের শাহ আলী থানায় হস্তান্তর করা হয়েছে।




Comments