‘ফুয়েল পাস’ অ্যাপের আওতাধীন ৭ পাম্পে ২৫ শতাংশ অতিরিক্ত অকটেন দিচ্ছে বিপিসি
রাজধানীতে ‘ফুয়েল পাস’ অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিতরণ কার্যক্রম গতিশীল করতে নির্ধারিত সাতটি পেট্রোল পাম্পে অকটেন সরবরাহের পরিমাণ বাড়িয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। এসব পাম্পে আগের চেয়ে ৫ শতাংশ বাড়িয়ে এখন মোট ২৫ শতাংশ অতিরিক্ত অকটেন সরবরাহ করা হচ্ছে।
বিপিসির নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, আজ বুধবার (২২ এপ্রিল) সকাল থেকেই এই অতিরিক্ত অকটেন সরবরাহ শুরু হয়েছে। এর ফলে সকাল থেকে ওই সাতটি পাম্পে জ্বালানি নিতে আসা গ্রাহকদের দীর্ঘদিনের ভোগান্তি কিছুটা কমতে শুরু করেছে।
অতিরিক্ত অকটেন সরবরাহ করা সাতটি পাম্প হলো:
১. আসাদ গেটের সোনার বাংলা সার্ভিস স্টেশন
২. তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশন
৩. মহাখালীর গুলশান সার্ভিস স্টেশন
৪. শাহবাগের মেঘনা মডেল পাম্প
৫. নিকুঞ্জের নিকুঞ্জ মডেল সার্ভিস সেন্টার
৬. মিরপুরের দারুস সালাম এলাকার খালেক সার্ভিস স্টেশন
৭. আসাদ গেটের তালুকদার ফিলিং স্টেশন।
মোটরসাইকেল চালকদের ফুয়েল দেওয়ায় অ্যাপ ব্যবহারের জন্য প্রাথমিকভাবে সাতটি ফিলিং স্টেশনে পাইলটিং কার্যক্রম সম্পন্ন হয়। পরে ২১ এপ্রিল থেকে এসব ফিলিং স্টেশনে ‘ফুয়েল পাস’ অ্যাপের মাধ্যমে বাধ্যতামূলকভাবে মোটরসাইকেল চালকদের জ্বালানি সরবরাহের নির্দেশ দেয় বিপিসি।




Comments