হবিগঞ্জের মাধবপুরে ছিনতাইয়ের অভিযোগে শাকিল মিয়া (২৮) নামের এক যুবককে আটক করেছে যৌথবাহিনী। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের শাহজিবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
শাকিল মিয়া বেনু মিয়ার ছেলে।
যৌথবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর যৌথবাহিনী শাহজিবাজার বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে শাকিল মিয়াকে আটক করা হয়। শাকিল মিয়া দীর্ঘদিন ধরে ওই এলাকায় ছিনতাইয়ের সঙ্গে জড়িত বলে জানিয়েছে যৌথবাহিনী।
অভিযানের সময় তার কাছ থেকে ছিনতাইকৃত একটি স্মার্টফোন উদ্ধার করা হয়। পরে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তাকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথবাহিনী এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করছে বলে যৌথবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।




Comments