ধনবাড়ীতে বিএনপির এমপি প্রার্থীর বিশাল গণমিছিল ও আলোচনা সভা
টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ফকির মাহবুব আনাম স্বপনের পক্ষে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে ধনবাড়ীতে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে ধনবাড়ী প্রেসক্লাবের সামনে দিয়ে ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহাসড়ক সহ ধনবাড়ী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে ধনবাড়ী উপজেলা বিএনপি কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য অ্যাডভোকেট সুরুজ্জামান সুরুজ, ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপির সভাপতি এসএমএ ছোবহান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, সহ-সভাপতি হাফিজুর রহমান বিএসসি, হাফেজ খাইরুল ইসলাম মুন্সী, এমএ মাজেদ বাদল, নির্বাহী সদস্য ও ধোপাখালী ইউনিয়ন সাবেক চেয়ারম্যান কামাল হোসেন তালুকদার মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মহব্বত, সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক লেবু, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আল শাফি রিমু, সদস্য সচিব ফেরদৌস ফকির রতন এবং মহিলা দলের নেতৃবৃন্দসহ অন্যান্য নেতারা।
বক্তারা আগামী নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় আনতে সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। মিছিলে ধনবাড়ী উপজেলার, পৌরসভা ও সব ইউনিয়নের বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।




Comments