মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার কাঠাদিয়া গ্রামে মাদকের টাকা না পেয়ে মহসিন মাদবর (২৬) নামের এক যুবক নিজ ঘরে আগুন ধরিয়ে দিয়েছেন। এতে ঘরের আংশিক অংশ পুড়ে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
টঙ্গিবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, মহসিন বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নেশার জন্য পরিবারের কাছে টাকা চেয়েছিলেন। টাকা না দেয়ায় সে নিজ ঘরে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলে রাত সাড়ে ৭টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, মহসিন মাদকের চিহ্নিত সেবনকারী ও ব্যবসায়ী। আগুন দেওয়ার পর তিনি ফোনে ভিডিও কল করে নিজের পরিবারকে বিষয়টি নিশ্চিত করেন। আগুনে ঘরের আংশিক অংশ পুড়ে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।




Comments