Image description

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে নির্বাচনী ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালন ঘোষণা অনুষ্ঠানে গণভোটে ‘না’ ভোট দেওয়ার আহ্বানকে কেন্দ্র করে হট্টগোল ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। তবে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসায় বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে সহকারী রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে, একই মঞ্চে সব প্রার্থীর উপস্থিতিতে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। শেষ পর্যায়ে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হিলটন প্রামাণিক গণভোটে ‘না’ ভোট দেওয়ার আহ্বান জানালে মঞ্চের একপাশে বসে থাকা কিছু ব্যক্তি হট্টগোল শুরু করেন।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা সুমি হ্যান্ড মাইকে বারবার ঘোষণা দিয়ে পরিস্থিতি শান্ত করেন।

জাতীয় পার্টির প্রার্থী হিলটন প্রামাণিক বলেন, একজন নাগরিক হিসেবে ‘হ্যাঁ’ বা ‘না’—উভয় ভোটের পক্ষেই আহ্বান জানানো তার অধিকার। তিনি ঘটনার ভিডিও ফুটেজ দেখে দোষীদের শনাক্ত করে শাস্তির দাবি জানান।

মানবকণ্ঠ/আরআই