খাগড়াছড়িতে বিএনপিতে যোগ দিলেন দুই শতাধিক আ'লীগ নেতাকর্মী
খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলায় আওয়ামী লীগের দুই শতাধিক নেতাকর্মী দল ত্যাগ করে বিএনপিতে যোগদান করেছেন। সোমবার (২ ফেব্রুয়ারী) বিকেলে লক্ষীছড়ি উপজেলার টিএন্ডটি মাঠের নির্বাচনী পথসভায় ২ শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন।
খাগড়াছড়ি বিএনপি সভাপতি ও ২৯৮ নং আসনে ধানের শীষের পদপ্রার্থী ওয়াদুদ ভূইয়াকে ফুল দিয়ে লক্ষীছড়ি ২নং দুল্যাতলী ইউনিয়ন মেম্বার উচাইপ্রু মারমা নেতৃত্বে মারমা, চাকমা সম্প্রদায় ১৫০ জন, আলমগীর হোসেন নেতৃত্বে ৫০, পারভীন আক্তার নেতৃত্বে ৫০ জন বিএনপি'তে যোগদান করেন।
নির্বাচনী পথসভায় লক্ষীছড়ি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ মোবারক হোসেন সঞ্চালনায় উপজেলা সভাপতি মোঃ ফোরকান হোসেন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি বিএনপি সভাপতি ও ২৯৮ নং আসনে ধানের শীষের পদপ্রার্থী ওয়াদুদ ভূইয়া।
এসময় আরও উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা সাবেক ছাত্রদলে সভাপতি মোঃ কামাল হোসেন, লক্ষীছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান অংগ্যপ্রু মারমা, দেবরানী চাকমা, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ জেলা কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক অংহ্লাপ্রু মারমা, মানিকছড়ি উপজেলা আহ্বায়ক কমিটি আহ্বায়ক মোঃ হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব মোঃ মীর হোসেন, সাবেক উপজেলা সভাপতি মোঃ এনামুল হক এনাম, সাবেক দপ্তর সম্পাদক মিজানুর রহমান, উপজেলা যুবদলে ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ মীর হোসেন, লক্ষীছড়ি উপজেলা ছাত্রদলে আহ্বায়ক উত্তম মারমা, সাধারণ সম্পাদক মোঃ আনিসুল ইসলামসহ উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনে নেতৃবৃন্দ।
প্রধান অতিথি ওয়াদুদ ভূইয়া বক্তব্য বলেন, খাগড়াছড়ি আসনে আগামী ১২ ফেব্রুয়ারী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের ভোট দিয়ে বিজয়ী হলে উপজেলাতে যোগাযোগে রাস্তাঘাট, স্কুল, কলেজসহ মসজিদ, মন্দির, বিভিন্ন উপাসনালয়ে উন্নয়ন কাজ করবেন।




Comments