Image description

নারায়ণগঞ্জে রূপগঞ্জে উপজেলা জিয়া মঞ্চের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় প্রচারণামূলক কর্মসূচিও পালন করা হয়।

শুক্রবার (৬ জানুয়ারি) উপজেলার দাউদপুর ইউনিয়নে খৈসার এলাকায় আয়োজন করা হয়। জেলা জিয়া মঞ্চের যুগ্ন আহবায়ক নাদিম মাহমুদ এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন জেলা জিয়া মঞ্চের আহবায়ক জজ মিয়া এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এড. মাফুজুর রহমান হুমায়ুন।

আরোও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ, দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এড. হেলাল উদ্দিন সরকারসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

মিলাদ ও দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দোয়া করা হয়।

এ সময় বক্তারা বলেন,  আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে আরও সুসংগঠিতভাবে মাঠে কাজ করতে হবে। তারা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপুকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।

পরে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

মানবকণ্ঠ/ডিআর