Image description

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু পথসভা ও গণসংযোগকালে বলেছেন তারেক রহমানের হাতেই এ দেশ নিরাপদ থাকবে। বিএনপি বিজয়ী হলে রূপগঞ্জে কোনো সন্ত্রাস, চাঁদাবাদ, ভূমিদস্যু ও মাদক কারবারিদের স্থান দেয়া হবে। বিএনপি জিতলে বাংলাদেশ জিতবে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারী) উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ এলাকায় আয়োজিত পথসভায় দিপু ভুঁইয়া এসব কথা বলেন।

গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ মাস্টারের সভাপতিত্বে আয়োজিত সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, উপজেলা বিএনপি নেতা সালাহউদ্দিন দেওয়ান, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান হাজী আব্দুল মতিন, সহসভাপতি রজব আলী ফকির, শাহিন মিয়া, রেজাউল করিম, গোলজার হোসেন, সাংগঠনিক সম্পাদক মুস্তফা মিয়া, চন্দন ফকির, ইউনিয়ন যুবদল সভাপতি ইয়াছিন মিয়া, সাধারণ সম্পাদক ওমর হোসেন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইসমাইল মামুন, উপজেলা যুবদল নেতা শফিকুল ইসলাম, শ্রমিকদল নেতা সাদেক মাস্টার প্রমুখ। 

পরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের কেশরাবো, মাহনা, সাওঘাট, গোলাকান্দাইল উত্তর, দড়িকান্দি, হোড়গাঁও, ডহরগাঁও, গোলাকান্দাইল মধ্যপাড়া, দক্ষিণপাড়া এলাকায় হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে পথসভা বক্তব্য রাখেন মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। শনিবার সকাল থেকে রাত পর্যন্ত ভুলতা ইউনিয়নের ১২টি স্পটে বিএনপির পথসভা অনুষ্ঠিত হবে।

মানবকণ্ঠ/ডিআর