নাটোর-১ আসন
ধানের শীষের প্রার্থী পুতুলের গণসংযোগ ও উঠান বৈঠক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে ব্যাপক গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক করেছেন ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার গোপালপুর পৌরসভা এলাকার বিভিন্ন গ্রামে তিনি ভোটারদের দ্বারে দ্বারে যান এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
সাবেক প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের ছোট মেয়ে ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল এদিন ভোটারদের সাথে মতবিনিময়কালে এলাকার উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিজয়ের গুরুত্ব তুলে ধরেন।
গণসংযোগকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন গোপালপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম মোল্লা, মরহুম ফজলুর রহমান পটলের ছোট ছেলে মোঃ ইফতেখার আরশাদ, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ সাইদুজ্জামান লিটন, সাবেক সদস্য সচিব মোঃ জিল্লুর রহমান এবং সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ আসলাম আলীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
মানবকণ্ঠ/ডিআর




Comments