Image description

চট্টগ্রাম-১৪ আসনের চন্দনাইশ উপজেলায় সেনাবাহিনী ১০ লাখ ৪৯ হাজার টাকা এবং একটি মাইক্রোবাস (নোয়া) জব্দ করেছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার আবদুল বারী হাট এলাকা থেকে এই মাইক্রোবাস আটক করা হয়।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইলিয়াছ খান জানান, রাত দেড়টার দিকে সেনাবাহিনী জব্দকৃত টাকা ও মাইক্রোবাস থানায় হস্তান্তর করেছে। রিটার্নিং কর্মকর্তার নির্দেশে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, জব্দ করা অর্থ ও মাইক্রোবাস এক স্বতন্ত্র প্রার্থীর। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একজন ব্যক্তি মাইক্রোবাসের পাশে দাঁড়িয়ে টাকাগুলি গণনা করছেন। এই ব্যক্তি দাবি করেছেন, তিনি স্বতন্ত্র প্রার্থী মিজানুল হক চৌধুরীর ‘এস্টেট ম্যানেজার’।

মিজানুল হক চৌধুরী চট্টগ্রাম-১৪ আসনে ফুটবল প্রতীকের মাধ্যমে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঘটনাটি নিয়ে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। চট্টগ্রাম-১৪ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও রাজীব হোসেনও কল রিসিভ করেননি।

মানবকণ্ঠ/আরআই