Image description

পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের খেপুপাড়া নেছার উদ্দিন কামিল মাদ্রাসা কেন্দ্রে জাল ভোট দেয়ার চেষ্টার অপরাধে তাওহীদ ইসলাম (১৬) ও সহযোগী সোহাগ সিকদারকে (৪৬) আটক করা হয়েছে। এছাড়া কুয়াকাটা পৌর শহরের ইসলামপুর দাখিল মাদ্রাসা কেন্দ্রে গোপন কক্ষে ছবি তোলার দায়ে বেলাল হোসেন (৪৬) নামের একজনকে আটক করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রির্টানিং কর্মকর্তা ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ।

তিঁনি বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট। আপাতত তারা পুলিশ হেফাজতে রয়েছে

বিচ্ছিন্ন দুই ঘটনা ছাড়া কলাপাড়ায় উৎসব মুখর পরিবেশে চলছে ভোট গ্রহণ। সকাল সাড়ে সাতটা থেকে ভোট কেন্দ্রে শুরু হয় ভোট গ্রহণ, যা একটানা চলবে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত। সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। এর মধ্যে নারী ভোটারের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।