Image description

বাগেরহাট জেলার শরণখোলায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ওয়ার্ড বিএনপির কার্যালয়। শনিবার (২১ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামের ১ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখে এলাকাবাসী ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে তার আগেই কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্র, দলীয় ব্যানার-ফেস্টুন ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়।

এ বিষয়ে সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম লিটন জানান, রাতের অন্ধকারে কে বা কারা আগুন দিয়ে বিএনপির অফিসটি পুড়িয়ে দিয়েছে। প্রশাসনের মাধ্যমে আমরা এই দুর্বৃত্তের আইনের আওতায় আনার দাবি জানাই

শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামিনুল হক জানান, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে আমরা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে তদন্ত চলছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 
আগুনে পোড়ার সময়ের দৃশ্য সকালের দৃশ্য