পূর্বধলায় বন্ধ থাকা আ'লীগ কার্যালয়ে টানানো হলো শুভ উদ্বোধনের ব্যানার
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ক্ষমতাচ্যুত ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ-এর উপজেলা শাখার দলীয় কার্যালয়ে ‘শুভ উদ্বোধন–ফেব্রুয়ারি ২০২৬’ সম্বলিত একটি ব্যানার টানানো অবস্থায় দেখা গেছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে পূর্বধলা বাজারের মেইন রোডে অবস্থিত দলটির প্রধান কার্যালয়ের সামনে (মুরগী মহল সংলগ্ন) ব্যানারটি টানানো দেখতে পান তাঁরা।
ব্যানারে উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: দিদারুল ইসলাম বলেন, “ব্যানার টানানোর কথা শুনেছি। পরে গিয়ে ব্যানারটি আর দেখা যায়নি। সুনির্দিষ্ট তথ্য পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”




Comments