Image description

সিলেটের গোয়াইনঘাট উপজেলার লেটের গোয়াইনঘাট-সারিঘাট সড়কের পুকাশ এলাকায় দ্রুতগতির একটি ডিআই পিক-আপের ধাক্কায় জসিম উদ্দিন (২২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার গোয়াইনঘাট টু সারিঘাট সড়কের পুকাশ এলাকায় হাতিরপাড়া কালভার্ট নামক স্থানে সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মনিরুজ্জামান। 

এ ঘটনায় মোটরসাইকেল আরোহী গিয়াস উদ্দিন ও ইয়ামত নামে আরো দুইজন গুরুতর আহত হয়েছেন। বর্তমানে আহত দুজন আশংকাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

নিহত জসিম উদ্দিন উপজেলার ৯ নং ডৌবারী ইউনিয়নের ঘোষগ্রামের আব্দুল হকের ছেলে। মোটরসাইকেল আরহী আহত ওপর দুই জন হলেন,তাতারী গ্রামের ইছা মিয়ার ছেলে গিয়াস উদ্দিন ও যাত্রাভা গ্রামের জমির উদ্দিনের ছেলে ইয়ামত (১৮)। 

স্থানীয় সূত্রে জানা গেছে, গোয়াইনঘাট টু সারীঘাট সড়কে সংস্কার কাজ চলমান। সংস্কারাধীন সড়কের অসমান ও ঝুঁকিপূর্ণ অংশে দ্রুত গতির  মোটরসাইকেল ও দ্রুত গতির  ডিআই পিক-আপকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক জসিম উদ্দিন চাপা পড়ে গুরুতর আহত হন। মোটরসাইকেলে ওপর দুই আরোহী গিয়াস ও ইয়ামত পিক-আপের ধাক্কায় পিছন থেকে ছিটকে পড়ে। স্থানীয়দের সহায়তায় তাদেরকে উদ্ধার করে প্রথমে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জসিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন। ওপর দুজনের অবস্থা আশংকা জনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে আহত গিয়াস উদ্দিন ও ইয়ামত ওসমানী মেডিকেল হাসপাতালে আশংকা জনক অবস্থায় চিকিৎসাধীন আছেন।

প্রত্যক্ষদর্শী রোহুল মিয়া মানবকন্ঠকে বলেন, গোয়াইনঘাট থেকে  সারীঘাট গামী ডিআই পিক-আপ ও মোটরসাইকেলে তিনজন দ্রুত গতীতে যাচ্ছিল। হাতীর পড়া এলাকায় সড়কে দ্রুত গতির ডিআই পিক -আপকে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলে ডিআই পিক-আপের ধাক্কা লেগে মোটরসাইকেলের তিন জনের মধ্যে চালক জসিম উদ্দিন পিক-আপের চাপা পড়ে এবং ওপর দুজন ছিটকে পড়ে। উদ্ধার করে গোয়াইনঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জসিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন। ওপর দুজন আহত অবস্থায় ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মানবকন্ঠকে বলেন, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলে হেলমেট বিহীন তিনজন আরোহী ছিল। দুর্ঘটনায় তিনজনই গুরুতর আহত হয় এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জসিম উদ্দিন মারা যান। অপর দুজনকে উন্নত চিকিৎসার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে এবং বর্তমানে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক আছে।