নারায়ণগঞ্জের রূপগঞ্জের ক্রেনের তার ছিঁড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। আজ রবিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকার ট্রাইকম এ ঘটনা ঘটে। নিহতরা হলেন সিরাজগঞ্জের তারাজ থানার নৌখাদা এলাকার রতন মিয়া ছেলে আলামিন (৩২) ও একই থানার নাদোর সহিদপুর এলাকার সুটকা মিয়ার ছেলে আলামিন মিয়া (২৬)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে ট্রাইকম গ্রুপের মালামাল আনলোডের জন্য একটি ঘাট রয়েছে। ঘাটটির মালিক কাজল ঘোষ নামে এক ব্যবসায়ী। রবিবার সন্ধ্যা ৬টার দিকে ক্রেন চালক আমিনুল ইসলাম জাহাজ থেকে ক্রেন দিয়ে গম আনলোড করছিলেন। এ সময় ক্রেনের নিচে কাজ করছিলেন তিন শ্রমিক। নিচে কাজ করার তার ছিঁড়ে গ্রাফ পড়ে ঘটনাস্থলেই আলামিন নামে একজন নিহত হন। আলামিনকে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।
ঘাটটির সরদার মোহাম্মদ ওমর ফারুক বলেন, ক্রেনের গ্রাফ পড়ে দুজন শ্রমিক নিহত হয়েছে। আমি তাদের সঙ্গে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছি। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক এসআই সাদেকুর রহমান জানান, আমরা ঘটনাস্থলে এসে শুনেছি ক্রেনের তার ছিঁড়ে দুইজন নিহত হয়েছে।




Comments