চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৫০ বছর বয়সী অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) সকালে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের ডাউন লেনে (চট্টগ্রামমুখী) এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রেললাইনের ওপর একজনের ছিন্নভিন্ন মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন। ট্রেনের ধাক্কায় নিহতের মাথাসহ শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে থেঁতলে গেছে।
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রাশেদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। নিহতের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।"
মানবকণ্ঠ/ডিআর




Comments