দৌলতপুরে বৈদ্যুতিক শর্ট-সার্কিটে কৃষকের বসতবাড়ি পুড়ে ছাই
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতখালী গ্রামের গ্রামের মৃত ইমদাদুল হকের ছেলে সরওয়ার জাহান (৩০) এর বসতবাড়ি বৈদ্যুতিক শর্ট-সার্কিটের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার (৩ মার্চ) দিনগর রাত অনুমানিক ১ টার দিকে আগুন লাগেে। এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণ আনেন।আগুনে পুড়ে প্রায় দশ লক্ষাধিক টাকার পরিমান ক্ষতি সাধিত হয়েছে। আগুনে, বসতবাড়ির সকল ঘর,নগদ ১ লক্ষ টাকা, একটি ডায়াং কোম্পানির মোটরসাইকেল পুড়ে ছাই এবং দুইটা গরু, দশটা ছাগল আগুনে দগ্ধ হয়েছে।
সারওয়ার জাহান বলেন,প্রতিদিনের মত বাড়ির দৈনন্দিন কাজকর্ম শেষ করে ঘুমিয়ে পড়ি, হঠাৎ রাত অনুমানিক ১ টার দিকে বুঝতে পারি আমার বসত ঘরে আগুন লেগেছে। মূহুর্তে আগুন সারা বাড়িতে ছড়িয়ে পড়ে এবং আমার ব্যবহারি সকল মালামাল ও মোটরসাইকেল, গরু ছাগল পুড়ে যায়। আমি একজন অসহায় কৃষক আমি বাংলাদেশ সরকারের কাছে সার্বিক সহযোগিতা কামনা করছি
এদিকে দৌলতপুর থানা পুলিশের একটি টহলদল ঘটনা স্থান পরিদর্শন করেছেন।




Comments