সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাতির খাল গ্রামের দোবাই প্রবাস ফেরত পাবেল মিয়া (২৪)নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।তিনি গত চার মাস পূর্বে দোবাই থেকে বাংলাদেশে ছুটিতে এসেছিলেন।
নিহত ওই যুবক উপজেলার ২ নং পশ্চিম জাফলং ইউনিয়নের হাতিরখাল গ্রামের আব্দুল মনাফের ছেলে।
শনিবার রাত ১০ টা থেকে সাড়ে ৩ টার দিকে যে কোন সময় সবার অগোচরে নিজ বসতঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে রোববার সকালে গোয়াইনঘাট থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,নিতহ পাবেল মিয়া দোবাই প্রবাসে থাকা অবস্থায় গত ১ বছর পূর্বে উপজেলার লেংগুড়া ইউনিয়নের খলিলুর রহমানের মেয়ে রিপা বেগমের সাথে মোবাইলে বিবাহ হয়। গত চার মাস পূর্বে দেশে এসে পারিবারিকভাবপ স্ত্রী রিপা বেগমকে বাড়িতে আনেন। কিছু দিন পর থেকেই পাবেল মিয়া ও তার স্ত্রী মধ্যে পারিবারিক কলহ চলছিল। গত ১২ দিন পূর্বে স্ত্রী রিপা বেগম বাবার বাড়িতে বেড়াতে যায়। পারিবারিক কলহ ও হতাশার জেরে শনিবার রাত ১০ টা থেকে ৩ টার মধ্যে যেকোন সময় সবার অগোচরে নিজ বসত ঘরে ফ্যানের সাথে গলায় মাফলার প্যাচিয়ে ফাঁস লাগায়। খবর পেয়ে রোববার ভোরে গোয়াইনঘাট থানার এসআই তানজিল আকন্দ সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) কবীর হোসেন বলেন, ধারনা করা হচ্ছে পারিবারিক কলহ হতাশাগ্রস্ত হয়ে পাবেল মিয়া গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করেনি। এ ঘটনায় গোয়াইনঘাট থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।




Comments