Image description

নওগাঁর মান্দায় ধান খেতে কাজ করার সময় বজ্রপাতে পিন্টু রহমান (৩৫) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আব্দুল হাকিম নামে আরও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চকরমপুর গ্রামের মাঠে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পিন্টু রহমান চকরমপুর মধ্যপাড়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। আহত আব্দুল হাকিমকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পিন্টু রহমান পেশায় একজন কৃষি শ্রমিক ছিলেন। বৃহস্পতিবার সকালে তিনি আব্দুল হাকিমের বোরো ধান খেতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে পিন্টু ও আব্দুল হাকিম দুজনেই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে পিন্টুর মৃত্যু হয়।

বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতের ঘটনায় একজনের মৃত্যু ও একজন আহত হয়েছেন। এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মানবকণ্ঠ/ডিআর