সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের দেউনে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ‘লীলা কীর্তন’ এবং ‘২৪ প্রহর ব্যাপী হরিনাম মহাযজ্ঞ’ অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) কয়েক দিনব্যাপী চলা এই পুণ্যময় ধর্মীয় অনুষ্ঠান আনন্দঘন পরিবেশ ও উৎসবের আমেজের মধ্যদিয়ে শেষ হয়।
এই মহাযজ্ঞ ও ধর্মীয় আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হয়ে পুণ্যার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোহাম্মদ আমীর শিরালী।
উপস্থিত ভক্ত ও স্থানীয়দের উদ্দেশ্যে আমীর শিরালী বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দেশ। ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। এই মহাযজ্ঞের পবিত্রতার মাধ্যমে মানুষের মনে শান্তি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত হোক। আমরা বিরুলিয়ার মানুষ সব সময় কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরের সুখে-দুঃখে পাশে থাকব এবং এই সম্প্রীতি চিরকাল বজায় রাখব।”
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং শত শত ভক্ত উপস্থিত ছিলেন। কয়েক দিনব্যাপী চলা এই ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে পুরো এলাকায় এক আনন্দঘন পরিবেশ ও সম্প্রীতির মিলনমেলার সৃষ্টি হয়।
মানবকণ্ঠ/ডিআর




Comments