কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র সহ চারজনকে গ্রেপ্তার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
বুধবার রাতে উপজেলার চন্দ্রা এলাকার ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ এর বিপরীত পার্শ্বে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পূর্ব পার্শ্বে একদল ডাকাত সংঘবদ্ধ হয়ে হাইওয়ে রোডে চলমান গাড়ীতে ও পথচারীদের নিকট ডাকাতি করার প্রস্তুতীকালে দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, গাজীপুর জেলার কালিয়াকৈরে উপজেলার বিশ্বাস পাড়া এলাকায় মৃত- সাফিজ উদ্দিন সাফি সর্দার ছেলে স্বাধীন (২৮) ও তার ছোট ভাই শাহাদাত সর্দার (২৫), টাঙ্গাইল জেলার মিজাপুর উপজেলার ছেউটি খলপাড়া এলাকার মৃত শফি মিয়ার ছেলে মোঃ আকাশ (২৭), সে কালিয়াকৈর উপজেলার বিশ্বাসপাড়া এলাকার কাজিম হোসেন এর বাড়ীর ভাড়াটিয়া, ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার বাদিহাটি এলাকার মৃত - ইব্রাহিম এর ছেলে মোঃ শাকিল (২৫), সে কালিয়াকৈর উপজেলার বিশ্বাসপাড়া এলাকার হাকিম এর বাড়ীর ভাড়াটিয়া।
পরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে বৃহস্পতিবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
এসময় তাদের কাছ থেকে ধারালো লম্বা ছুরি,লম্বা কালো রং এর বিদ্যুতের কেবল, লোহার লম্বা চাপাতি, উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ এর বিপরীত পার্শ্বে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পূর্ব পার্শ্বে একদল ডাকাত সংঘবদ্ধ হইয়া হাইওয়ে রোডে চলমান গাড়ীতে ও পথচারীদের নিকট ডাকাতি গ্রেপ্তার করা হয়। এসময় তাদের সঙ্গে থাকা কয়েকজন দৌড়ে পালিয়ে যায়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার সঙ্ঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এস আই) জাহাঙ্গীর আলম জানান, অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতি কালে চারজন ডাকাত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।




Comments