গাইবান্ধার পলাশবাড়ী থানায় হামলার ঘটনায় পলাশবাড়ী পৌর জামায়াতের সাবেক আমির ইঞ্জিনিয়ার মিজানুর রহমান মিজানকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৭ মার্চ) ভোর রাতে পৌর শহরের গৃধারীপুর এলাকায় নিজ বাসা থেকে মিজানুর রহমান মিজানকে আটক করা হয়।
একই সময় তার বাবা গোলাম মোস্তফাকেও ঘোড়াঘাট এলাকা থেকে আটক করা হয়। তবে সকালে গোলাম মোস্তফাকে ছেড়ে দেওয়া হয় বলে জানায় পুলিশ।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ সরোয়ার আলম বলেন, থানায় হামলার সঙ্গে জড়িত থাকায় মিজানুর রহমান মিজান নামে জামায়াতের এক সাবেক নেতাকে আটক করা হয়েছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।
পলাশবাড়ী উপজেলা জামায়াত আমির আবু বক্কর প্রধানের কাছে জানতে চাইলে তিনি বলেন, মিজানুর রহমান মিজানকে পুলিশ আটকের করেছে, বিষয়টি আমি জানতে পেরেছি। তবে কেন আটক করেছে, সে বিষয়ে আমি এখনো কিছু জানি না।




Comments