রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে ভয়াবহ বাস দুর্ঘটনার পঞ্চম দিনেও পদ্মা নদীতে তল্লাশি চালাচ্ছে উদ্ধারকারী দল। নিখোঁজদের সন্ধানে রোববার (২৯ মার্চ) সকাল ৮টা থেকে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরিরা পুনরায় উদ্ধার অভিযান শুরু করেছেন।
রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, এখন পর্যন্ত মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কোনো মরদেহ স্রোতে ভেসে গেছে কি না, তা নিশ্চিত করতে স্পিডবোটের সাহায্যে দুর্ঘটনাস্থলের আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে। উদ্ধারকর্মীরা ঘাট এলাকায় অবস্থান নিয়ে অত্যন্ত সতর্কতার সাথে কাজ চালিয়ে যাচ্ছেন।
এদিকে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে আজ ৩ নম্বর ফেরিঘাট এলাকা পরিদর্শন করেছে নৌ পরিবহন মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের একটি তদন্ত দল। কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত সচিব মাহিদুল ইসলামের নেতৃত্বে তদন্ত কমিটির সদস্যরা দুর্ঘটনাস্থল ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলেন। নিখোঁজদের উদ্ধার না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments