Image description

সুনামগঞ্জ শহরের প্রাণকেন্দ্র  ট্রাফিক পয়েন্ট সংলগ্ন হক মার্কেটে অগ্নিকান্ডে ১৭টি দোকান পুড়ে চাই হয়ে গেছে। এছাড়াও হক মার্কেটের আশে-পাশের আরও অন্তত ৬/৭টি দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে। এ অগ্নিকান্ডের ঘটনায় অন্তত ১৫ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণ করছেন ব্যবসায়ীরা।

রোববার (২৯ মার্চ) দিনগত রাত ১১টার দিকে জুতার দোকান থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণ করছে ফায়ার সার্ভিস। 

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানাগেছে, রোববার দিনগত রাত ১১টার দিকে শহরের প্রাণ কেন্দ্র ট্রাফিক পয়েন্ট সংলগ্ন হক মার্কেটের জুতার দোকানে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। 

খবর পেয়ে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুনের ভয়াবহতা দেখে আরও একটি ইউনিটকে খবর দেয়। সঙ্গে সঙ্গে জেলা বিশ^ম্ভরপুর ও শান্তিগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিস সুনামগঞ্জে আসার আহ্বান জানায়।

আাগুন নেভাতে সুনামগঞ্জের ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ও শন্তিগঞ্জ ও বিশ^ম্ভরপুর উপজেলার আরও দুটি ইউনিট যোগ দেয়। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট অন্তত সাড়ে ৩ ঘন্টা চেষ্টার চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

হক মার্কেটের মৌ সু স্টোরের মালিক পাইকারি জুতার বিক্রেতা জয়েল আহমদের বড় ভাই রেজাউল করিম মানবকণ্ঠকে জানান, তার ছোট ভাই জুয়েল জেলার পাইকারি জুতা বিক্রেতা। তিনি আরও জানান, জুয়েলের জুতার গোদামে দুই কোটি টাকার জুতা ছিল। সম্পূর্ণ গোদাম আগুনে পুড়ে ছাই হয়েগেছে।

হক মার্কেটের পাশে ইলেক্ট্রনিক্স সামগ্রি বিক্রেতা পপুলার ইলেক্ট্রনিক্সের মালিক এবিএম জাকির হোসেন পারভেজ মানবকণ্ঠকে জানান, তাার দেকানে অন্তত দুই কোটি টাকার ইলেক্ট্রুনিক্স সামগ্রি ছিল। সব মালামাল পুড়ে গেছে বলেও জানান পারভেজ।

হক মার্কেটের পাশে বিল্ডিং-এর দ্বিতীয় তলায় অবস্থিত সিটি ভবনে টেলিটকের পরিবেশক মেহেদী হাসান লিটনে অফিস। লিটন মানবকণ্ঠকে জানান, আগুনের লেলিহান শিখায় তার আফিসের ল্যাপটপ, ডেক্সটপসহ অন্তত ৩৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ জালাল আহমদ জানান, রাত ১১টা ১০ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে গিয়ে আগুনের ভয়াবহতা দেখে সুনামগঞ্জ সদরে একটি ইউনি ও জেলা শহরের নিকটতম বিশ^ম্ভরপুর উপজেলা ও শান্তিগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিস কে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট একযোগে চেষ্টা করে রাত ১ টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হক মার্কেটের জুতার দোকানের বিদুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকা-ের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে তদন্ত চলমান আছে বলেও জানান, ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

ঘটস্থলে যাওয়া বিশ্বম্ভরপুর উপজেলার ফায়ার সার্ভিসের ইনচার্জ আলী হায়দার মানবকণ্ঠকে জানান, আগুন নিয়েন্ত্রণে আনতে পানির উৎস অনেক দূরে ছিল। শহরের কালিবাড়ি পুকুর ও সুনামগঞ্জ সদর মডেল থানার পুকুর থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানে ফায়ার স্ট্রিং রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি। 
  
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, অগ্নিকান্ডে খবর পেয়ে ফোর্স নিয়ে নিজেই ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন এবং ওয়েরল্যাসের মাধ্যমে সুনামগঞ্জ জেলা শহরের আসে-পাশের উপজেলার ফায়ার সার্ভিসকে দ্রুত সুনামগঞ্জ শহরের আসার আহ্বান জানান। থানার পুকুর থেকে পানি নেয়ার জন্যও ফায়ার সার্ভিসের টিমকে সহযোগিতা করেছেন।