চন্দনাইশে পরিবেশ অধিদপ্তরের অভিযান: ৫টি অবৈধ ইটভাটাকে ২০ লক্ষ টাকা জরিমানা
দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশে পরিবেশ দূষণকারী অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থানে নেমেছে প্রশাসন। পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) ও উচ্ছেদ অভিযানে পাঁচটি অবৈধ ইটভাটাকে মোট ২০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল, ২০২৬) পরিচালিত এই বিশেষ অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রেজওয়ান-উল-ইসলাম।
অভিযান চলাকালে পরিবেশগত ছাড়পত্রবিহীন এবং নিয়মবহির্ভূতভাবে ইট পোড়ানোর দায়ে ৫টি ইটভাটার মালিককে ৪ লক্ষ টাকা করে মোট ২০ লক্ষ টাকা জরিমানা করা হয়।
জরিমানা দণ্ডপ্রাপ্ত ইটভাটাগুলো হলো: মেসার্স পটিয়া ব্রিকস ম্যানুঃ (PBM): পূর্ব এলাহাবাদ, চন্দনাইশ। মালিক: নেওয়াজ রশিদ। (জরিমানা: ৪,০০,০০০ টাকা)। মেসার্স শাহ আমানত ব্রিকস (MSB): পূর্ব এলাহাবাদ, চন্দনাইশ। মালিক: মো: সোলাইমান। (জরিমানা: ৪,০০,০০০ টাকা)। মেসার্স জোহাদিয়া ব্রিকস (HBL): পূর্ব এলাহাবাদ, চন্দনাইশ। মালিক: আলী আজম। (জরিমানা: ৪,০০,০০০ টাকা)। মেসার্স ন্যাশনাল ব্রিকস ম্যানুঃ (NBM): পূর্ব এলাহাবাদ, চন্দনাইশ। মালিক: দিদারুল হক। (জরিমানা: ৪,০০,০০০ টাকা)। মেসার্স চৌধুরী ব্রিকস (MAA): পূর্ব এলাহাবাদ, চন্দনাইশ। মালিক: নাজিম উদ্দিন। (জরিমানা: ৪,০০,০০০ টাকা)।
অভিযানের বিষয়ে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রেজওয়ান-উল-ইসলাম জানান, পরিবেশ রক্ষায় এবং অবৈধ ইটভাটা নিয়ন্ত্রণে প্রশাসনের এই কার্যক্রম চলমান থাকবে। ছাড়পত্রহীন কোনো ইটভাটাকেই ছাড় দেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
স্থানীয়রা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং এলাকার পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।




Comments