Image description

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে রামেকে ৩৮ জন শিশু মারা গেলো। 

শনিবার রামেক মুখপাত্র  ডা. শঙ্কর কে বিশ্বাস গণমাধ্যমকে এ নিশ্চিত করেছেন।

রামেক মুখপাত্র বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে তিন শিশু মারা গেছে। এ ছাড়া হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৪৯ জন। নতুন ও পুরনো সবমিলিয়ে বর্তমানে রামেক হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ৩৭৭ জন শিশু রয়েছে।

এ ছাড়া হামের লক্ষণ নিয়ে রামেক হাসপাতালে এ পর্যন্ত ৩৮ জন শিশু মারা গেছে বলে জানান এই চিকিৎসক।