Image description

নীলফামারীর ডিমলায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া আফরিন জান্নাত নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজে মারা যায় ওই শিশু। 

১১দিন বয়সী জান্নাতকে শনিবার সকাল এগারটার দিকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সে ডিমলা উপজেলা খগাখড়িবাড়ি ইউনিয়নের চাবুলের টারী এলাকার আবু বকর সিদ্দিকের মেয়ে। 

স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, হামের উপসর্গ নিয়ে শিশুটিকে হাসপাতালে ভর্তি করানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। 

সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক জানান, হামের উপসর্গ নিয়ে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাতে রংপুরে মারা যায় শিশুটি। নমুনা সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে আসলে হামে মারা গেছে কিনা।