Image description

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় একটি দিঘি থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ এপ্রিল) সকালে কাঁচপুর বাজার সংলগ্ন পশ্চিম বেহাকুর এলাকার একটি দিঘি থেকে ভাসমান অবস্থায় এই লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পশ্চিম বেহাকুর এলাকার ওই দিঘিতে একটি মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে সোনারগাঁও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী, নিহতের বয়স আনুমানিক ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। তবে তাৎক্ষণিকভাবে তাঁর নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, “নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে পুলিশ ও পিবিআই কাজ করছে। আশেপাশের থানাগুলোতে সম্প্রতি করা নিখোঁজ ডায়েরিগুলোর তথ্য যাচাই করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।”

মানবকণ্ঠ/ডিআর