নাটোরের লালপুরে হামের উপসর্গ নিয়ে উম্মে কুলসুম ও উম্মে ফাতেমা নামের ৮ মাস বয়সী দুই যমজ শিশু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দুপুরে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে এই তথ্য জানা গেছে।
ভুক্তভোগী শিশুদের মা উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের রিমা খাতুন জানান, তার এক মেয়ে উম্মে কুলসুমের মুখের ভেতরে হামের মতো দানা দেখা দিয়েছে। শিশুটি ঠিকমতো বুকের দুধ খাচ্ছে না এবং সারাক্ষণ কান্নাকাটি করছে। তবে অন্য মেয়ে উম্মে ফাতেমা বর্তমানে তুলনামূলক সুস্থ রয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দুজনকেই হাসপাতালে চিকিৎসকের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এ বিষয়ে লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুঞ্জুর রহমান বলেন, “শিশুদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য রক্তের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। ল্যাব রিপোর্ট হাতে পাওয়ার পর নিশ্চিতভাবে বলা যাবে তারা প্রকৃতপক্ষেই হামে আক্রান্ত কি না। বর্তমানে তাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।”
মানবকণ্ঠ/ডিআর




Comments