Image description

ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবের নতুন কমিটির নতুন কমিটির সভাপতি  দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি বেগ ফারুক আহমেদ ও সাধারণ সম্পাদক দৈনিক কালবেলার উপজেলা প্রতিনিধি রাকিবুল ইসলাম রাকিব। 

সোমবার রাতে গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে সব্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। নির্বাচনী সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের আহ্বায়ক মো. রইছ উদ্দিন।  

আহ্বায়ক সদস্য সচিব হুমায়ুন কবীরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন; প্রেস ক্লাবের সাবেক সভাপতি কমল সরকার, সাবেক সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমীন, প্রবীণ সাংবাদিক সুপ্রিয় ধর বাচ্চু, সাবেক সহ-সভাপতি তিলক রায় টুলু, সাবেক সাধারণ সম্পাদক সুজিত কুমার দাস, মো. আনোয়ার হোসেন শাহীন, আলী হায়দার রবিন, শফিকুল ইসলাম স্বপন, শেখ মো. বিপ্লব, সাবেক অর্থ সম্পাদক শামীম খান, সাবেক সহ-সাধারণ সম্পাদক সাজ্জাতুল ইসলাম সাজ্জাত, সাবেক শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ওবায়দুর রহমান, সদস্য আরিফ আহমেদ ও মো. কামাল উদ্দিন প্রমুখ।  

নতুন কমিটির সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করে বলেন, দ্রুত আলোচনা করে প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে|