সাভারের হেমায়েতপুর উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সাবেক সহ-সভাপতি ও তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান।
অনুষ্ঠান চলাকালীন তিনি অনুধাবন করেন যে, আধুনিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীরা প্রযুক্তিতে পিছিয়ে রয়েছে। তাৎক্ষণিকভাবে তিনি মঞ্চে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিত্তশালীদের প্রতি অনুরোধ জানান যেন তারা শিক্ষার্থীদের কল্যাণে এগিয়ে আসেন।
অ্যাডভোকেট মেহেদী হাসানের এই অনুরোধে সাড়া দিয়ে তাৎক্ষণিকভাবে বিত্তশালী ব্যক্তিরা দুই লাখ টাকা মূল্যের তিনটি কম্পিউটার প্রদানের প্রতিশ্রুতি দেন। স্টেজ থেকেই কম্পিউটার বরাদ্দের এই ঘোষণা আসার পর উপস্থিত শিক্ষার্থী আনন্দে মেতে ওঠে।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসেঞ্চার ফুটওয়্যার এন্ড লেদার প্রোডাক্টস লিমিটেডের পরিচালক মিনহাজুর রহমান অনিক, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আলমাস হোসেন মোল্লা এবং হেমায়েতপুর উচ্চ বিদ্যালয়ের সাধারণ সম্পাদক হাজী আব্দুল গফুর। এছাড়াও উপস্থিত ছিলেন তেঁতুলঝোড়া ইউপি সচিব মো. আমির হোসেন ও বিদ্যালয়ের কোষাধ্যক্ষ হাজী মো. শাহ আলম খান বাদল। অনুষ্ঠানে স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মেহেদী হাসান বলেন, আমাদের সন্তানদের হাতে বইয়ের পাশাপাশি কম্পিউটার তুলে দেওয়া এখন সময়ের দাবি। বিত্তশালীদের এই সহযোগিতা শিক্ষার্থীদের আগামীর স্বপ্ন বুনতে সহায়ক হবে।
এসময় তিনি আরোও বলেন, লেখাপড়ার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। আজকের এই কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে থেকেই আগামী দিনের দক্ষ নেতৃত্ব গড়ে উঠবে।
সভাপতির বক্তব্যে শরিফুল ইসলাম শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিদ্যালয়ের মান উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, এই স্কুলে এক সময় সাপ-ব্যাঙের আস্তানা ছিল। ৫ আগস্টের পর আমাদের হস্তক্ষেপে পরিবেশ উন্নত হয়েছে এবং আগামীতে আরও উন্নয়ন করা হবে।




Comments