Image description

রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা এলাকায় পদ্মা নদীতে ভাসমান অবস্থায় লিটন খা (৪০) নামে এক রিক্সা চালকের লাশ উদ্বার করেছে রাজবাড়ী সদর থানা ও নৌ পুলিশের সদস্যরা। 

নিহত লিটন খা বরাট ইউনিয়নের উড়াকান্দার রাধাকান্ত পুরের আক্কাস আলী খা'র ছেলে।

নিহতের স্ত্রী হালিমা বেগম বলেন, রাত ১০ টায় ঘর থেকে জ্যাকেট নিয়ে বের হয় আর তার কোন খোজ পাওয়া যায় নি। অনেক খোজাখুজি করে পরদিন রোববার সকালে নদীতে তার স্বামীর লাশ পাওয়া যায়।

হালিমা বলেন, গত ২৭ রোজায় কিস্তিতে নতুন রিক্সা কিনে মাত্র দুইটি কিস্তি দেওয়া হয়েছে। ৮ বছর বয়সী ছেলে সাগর ও ১৮ বছর বয়সী নদী নামে দু সন্তান ও স্ত্রী'কে নিয়ে সংসার লিটন খা'র। পরিবারের একমাত্র উপার্জনক্ষম স্বামীকে হারিয়ে পাগল প্রায় নিহতের স্ত্রী হালিমা ৷  

তিনি আরোও বলেন, আমার স্বামীর মাথায়, গলায় আঘাতে চিহ্ন রয়েছে। আমার স্বামীকে যারা হত্যা করেছে তাদের শাস্তির দাবী জানান হালিমা।  

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ  (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, ধারণা করা হচ্ছে রিক্সা ছিনতাইয়ের পর লিটন কে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যাবস্থা প্রক্রিয়াধীন।