কুড়িগ্রামের নাগেশ্বরীতে নানাবাড়ি বেড়াতে এসে নিখোঁজ হয়েছেন প্রশান্ত শাহা (৪০) নামে এক বাক ও শ্রবণ প্রতিবন্ধী যুবক। ৫ দিন পার হয়ে গেলেও ছেলের সন্ধান না পেয়ে পাগলপ্রায় মা জয়ন্তী রাণী শাহা দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন।
পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার (৭ এপ্রিল) বিকেলে নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়নের দক্ষিণ ব্যাপারীরহাট (বড় কৈয়াপাড়া) এলাকায় নানা রমেশ শাহার বাড়ি থেকে প্রশান্ত নিখোঁজ হন। মাদাইখাল কালী মেলায় পূজা উপলক্ষে মা জয়ন্তী রাণীর সাথে সেখানে বেড়াতে এসেছিলেন তিনি।
নিখোঁজ প্রশান্তের গায়ের রং কালো, উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি এবং মাথার চুল কালো। নিখোঁজের সময় তার পরনে ছিল সাদা-সবুজ রঙের জার্সি গেঞ্জি। অনেক খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না পেয়ে গত ৯ এপ্রিল নাগেশ্বরী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৪৩১) করেছেন তার মা।
ভুক্তভোগী মা জয়ন্তী রাণী শাহা তার বাক ও শ্রবণ প্রতিবন্ধী ছেলেকে ফিরে পেতে প্রশাসন ও জনসাধারণের সহযোগিতা কামনা করেছেন। কোনো সহৃদয়বান ব্যক্তি প্রশান্ত শাহার সন্ধান পেয়ে থাকলে তার মামা রামকৃষ্ণ চন্দ্রের মোবাইল নম্বরে (০১৭১৭-৪১৩৭৭১) যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments