নওগাঁর আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার ভোরে আহসানগঞ্জ স্টেশনের দক্ষিণ পাশে রেলগেটের আগে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে রেললাইনের পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এদিকে সান্তাহার জি.আর.পি থানার এস.আই মাহফুজুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী “লালমনি এক্সপ্রেস” ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। আনুমানিক এর বয়স ৩০ বছর।
তিনি আরো জানান, তার পরনে কালো কালারের টিশার্ট এবং লুঙ্গি ছিল। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




Comments