নাটোরের সিংড়ায় কৃষি জমিতে সেচ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক তরুণ কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চামারী ইউনিয়নের মহিষমারী কাচারি পাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সজল (২৪) ওই গ্রামের শহীদ মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সজল জমিতে সেচের জন্য মোটর পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম।




Comments