সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটি গ্রামে পানিতে ডুবে ইমরান হোসেন (৬) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।
রোববার (০৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইমরান হোসেন ওই গ্রামের ইনামুল হক ও সায়রা বেগম দম্পতির সন্তান।
পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির আঙিনায় খেলা করার সময় সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় ইমরান। পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করে দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments