রাজশাহীতে দুই ট্রাকের বেপরোয়া প্রতিযোগিতায় প্রাণ গেল পথচারীর: ট্রাকে আগুন
রাজশাহীর পুঠিয়ায় ঢাকা-রাজশাহী মহাসড়কে দুটি ড্রাম ট্রাকের বেপরোয়া প্রতিযোগিতার জেরে প্রাণ হারিয়েছেন আক্কাস আলী (৫০) নামের এক ব্যক্তি।
মঙ্গলবার (৫ মে) সকাল ৭টার দিকে উপজেলার মাজার সংলগ্ন মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এই মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজিত জনতা ঘাতক ট্রাক দুটিতে আগুন ধরিয়ে দেয় এবং পুলিশের গাড়িতে হামলা চালায়।
নিহত আক্কাস আলীর বাড়ি চারঘাট থানা পাড়া এলাকায় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি ট্রাকের মধ্যে প্রতিযোগিতা করতে থাকায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আক্কাস আলীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে বিক্ষুব্ধ জনতা দুইটি ড্রাম ট্রাকে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পবা হাইওয়ে থানা পুলিশের একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছালে সেটিতেও ভাঙচুর চালানো হয়।
এসময় উপস্থিত সাংবাদিক মোহাম্মদ আলী ঘটনার ভিডিও ধারণ করতে গেলে তার মোবাইল ফোনসহ আরও কয়েকটি মোবাইল ভাঙচুর করে উত্তেজিত জনতা।
পরে পুঠিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালেও বিক্ষুব্ধ জনতার তোপের মুখে তারা কোন রকম কার্যক্রম চালাতে পারেনি।
পরবর্তীতে পুঠিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং মহাসড়কে যান চলাচল পুনরায় শুরু।
পবা হাইওয়ে থানার ইনচার্জ মোজাম্মেল হক কাজী জানান, সকালে জানার পরপরই আমরা ঘটনাস্থলে যায় কে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে হাইওয়ে থানার গাড়ি ভাঙচুর করে স্থানীয় জনতা।




Comments