Image description

দেশের বাজারে আবারও কমানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এবার সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে প্রতি ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা।

বুধবার (২৫ মার্চ) সকালে বাজুস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সংগঠনটি জানায়, আজ বুধবার সকাল ১০টা থেকেই নতুন এই দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, এখন থেকে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে:

২২ ক্যারেট: ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা (আগে ছিল ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা)

২১ ক্যারেট: ২ লাখ ৩০ হাজার ৪৮১ টাকা

১৮ ক্যারেট: ১ লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা

সনাতন পদ্ধতি: ১ লাখ ৬০ হাজার ৯০৫ টাকা

এর আগে সবশেষ গত ১৯ মার্চ স্বর্ণের দাম ভরিতে ৭ হাজার ৬৯৮ টাকা কমিয়েছিল বাজুস। চলতি ২০২৬ সালে এখন পর্যন্ত ৪৬ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে দাম কমানো হয়েছে ২০ দফা এবং বাড়ানো হয়েছে ২৬ দফা।

এদিকে স্বর্ণের দাম কমলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৩৬৫ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩২৪ টাকায় বিক্রি হচ্ছে।

মানবকণ্ঠ/ডিআর