দেশে তিন মাসে বিদেশি ঋণের পরিমাণ বেড়েছে ১৩০ কোটি মার্কিন ডলার। এমনটাই জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
গত বছরের (২০২৫) ডিসেম্বরের শেষে দেশের মোট বিদেশি ঋণের পরিমাণ দাঁড়ায় ১১৩ দশমিক ৫২ বিলিয়ন ডলার। বেসরকারি খাতে ঋণ বৃদ্ধির হার-ই বেশি বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর আগে গত বছরের সেপ্টেম্বরের শেষে বিদেশি ঋণের স্থিতি ছিল প্রায় ১১২ দশমিক ২২ বিলিয়ন ডলার।
অর্থাৎ, তিন মাসের ব্যবধানে বিদেশি ঋণের পরিমাণ বেড়েছে প্রায় ১ দশমিক ৩০ বিলিয়ন বা ১৩০ কোটি মার্কিন ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জুন পর্যন্ত বিদেশি ঋণের পরিমাণ ছিল ১১৩ দশমিক ৫৮ বিলিয়ন ডলার। সে হিসেবে গত বছরের সেপ্টেম্বরে বিদেশি ঋণের পরিমাণ কমে যাওয়ার পর ডিসেম্বরে এসে তা ফের বেড়েছে।
ব্যাংক কর্মকর্তাদের মতে, সরকারি ও বেসরকারি দুই খাতেই বৈদেশিক ঋণ গ্রহণ বেড়েছে। ফলে সার্বিকভাবে ঋণের পরিমাণও বেড়েছে। সরকারি খাতে ঋণ বেড়েছে ১ শতাংশের কিছু কম।




Comments