Image description

দক্ষিণী অভিনেতা থালাপাতি বিজয় ও অভিনেত্রী তৃষা কৃষ্ণণকে নিয়ে আলোচনা-সমালোচনা চলছে সিনেমাপাড়ায়। গুঞ্জন উঠেছে তারা নাকি প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। এবার জানা গেল, শুধু প্রেম নয়, লিভইন (বিবাহবহির্ভূত সম্পর্ক) করছেন বিজয়-তৃষা।

ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী, প্রেমে হাবুডুবু খাচ্ছেন বিজয়-তৃষা। এমনকি এক ছাদের নিচেও নাকি বসবাস করছেন তারা। এমন একটি ছবিই ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। অনেক দিন ধরেই নেটিজেনদের মাঝে এই দুই তারকাকে নিয়ে চলছিল আলোচনা-সমালোচনা। ২৫ জুন যেন সেই আলোচনায় সত্যতার আভাস পেলেন নেটিজেনরা।

২৪ জুন বিজয়ের জন্মদিন ছিল। বিজয়ের বাড়ির লিফটে তৃষাকে দেখা যেতেই হাতেনাতে ধরেন অনুরাগীরা। আর এই জন্মদিনের উদযাপনের কিছু ছবি প্রকাশ্যে এনেছিলেন অভিনেত্রী। মূলত সেখানেই ফাঁস হয়ে যায়, প্রেম ছাড়িয়ে আরও গভীরে বাসা বেঁধেছে তাদের সম্পর্ক।

গেল এক বছরে পর্দার বাইরেও তাদের আবিষ্কার করেছেন পাপারাজ্জিরা। কখনও বিমানবন্দরে, কখনও বা বিজয়ের বাড়িতে এক সঙ্গে দেখা গেছে তাদের। আবার কখনও একই অনুষ্ঠানে হাজির হয়েছেন তারা। কিন্তু তাদের গোপন প্রেমের আঁচ আগেই পেয়েছেন নেটিজেনরা। তাদের দাবি, দুজনের মধ্যে শুধু প্রেম নয়, অন্যকিছু।

২০০৫ সালে ‘গিলি’ সিনেমায় প্রথম জুটি বেঁধে অভিনয় করেছিলেন বিজয়-তৃষা। সেই ছবি ব্লকবাস্টার হয়। এরপর বেশ কয়েকটি সিনেমায় একসঙ্গে কাজ করেছেন তারা। তবে ২০০৮ সালে জুটি বেঁধে অভিনয় করা বন্ধ করে দেন বিজয়-তৃষা।

কারণ, প্রথম সিনেমার সেই রসায়ন নাকি বাস্তবজীবনেও ছায়া ফেলেছিল বিজয়-তৃষার। তাই বিজয়ের পরিবার তৃষার সঙ্গে ছবি না করার শর্ত চাপিয়ে দেয় অভিনতোর ওপরে।

সে সময় তারাও সবটাই গুজব বলে ঘোষণাও করেন জানান, দুজন শুধুই বন্ধু ছাড়া অন্যকিছু নয়। প্রায় ১৫ বছর পর ফের ‘লিও’ সিনেমায় জুটি বাঁধেন বিজয়-তৃষা। দীর্ঘদিন পর তাদের একফ্রেমে দেখে উচ্ছ্বসিত সিনেপ্রেমীরাও।

সূত্র: আনন্দবাজার

মানবকণ্ঠ/আরএইচটি