Image description

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তাদের একটি হেলিকপ্টার ভুলবশত উত্তর ইসরায়েলের একটি খোলা এলাকায় বোমা ফেলেছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি, জানিয়েছে আইডিএফ।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, রাতের বেলা এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর সেনাবাহিনী ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল পাঠিয়ে বোমাটি নিরাপদে নিষ্ক্রিয় করে।

আইডিএফ জানিয়েছে, এটি এক “ভুলের কারণে” ঘটেছে এবং ঘটনার তদন্ত চলছে।