ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-১৭ আসনের নিজ ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদান করেন তিনি। এটি তার দ্বিতীয়বারের ভোটদান।
ভোট দেওয়ার পর মিষ্টি জান্নাত সাংবাদিকদের বলেন, “দুই বছর আগে প্রথম ভোট দিয়েছিলাম, এবার দ্বিতীয়বার ভোট দিতে পেরে খুব ভালো লাগছে। ভোটের পরিবেশও খুবই শান্তিপূর্ণ। আমি চাই নতুন সরকার চলচ্চিত্র শিল্পের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখুক। প্রতি সরকারই উন্নয়নের আশ্বাস দেয়, কিন্তু বাস্তবায়ন কম হয়, এবার যেন তা না হয়।”
তিনি আরও যোগ করেন, “আমি যাকে ভোট দিই, সেই জেতে। আমার পছন্দের প্রার্থী সব সময়ই বিজয়ী হয়। গতবারও জিতেছিল, এবারও জিতবে আশা করি।” মিষ্টি জান্নাত ভোট দিতে সাদা বোরকা ও ঘোমটা পরে আসেন।
প্রসঙ্গত, নতুন বছরে মিষ্টি জান্নাত বলিউডের একটি সিনেমার পাশাপাশি ঢালিউডের চারটি সিনেমায় অভিনয় করবেন। এছাড়া তিনি দন্ত চিকিৎসক হিসেবেও কর্মরত।
মানবকণ্ঠ/আরআই




Comments